28Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

bmc 1
Announcement

অমর একুশে বইমেলা ২০২৬-এ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবারের অমর একুশে বইমেলা ২০২৬-এ একটি বিশেষ স্টল ও এক্সিবিশন আয়োজন করছে।

এই স্টলে থাকছেঃ
🔹 জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী
🔹 জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রয়
🔹 দলিলভিত্তিক উপস্থাপনা ও প্রামাণ্য উপকরণ

📚 বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য আহ্বানঃ
জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতোমধ্যে অনেক শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সচেতন লেখকবৃন্দ গুরুত্বপূর্ণ বই রচনা ও প্রকাশ করেছেন।
এমতাবস্থায়-
🔹 শহীদ পরিবার
🔹 আহত জুলাই যোদ্ধা
🔹 এবং জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বইয়ের লেখক/প্রকাশক
যারা তাদের বই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর স্টলে প্রদর্শন ও বিক্রয় করতে আগ্রহী, তাদেরকে দ্রুত ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

শর্তাবলি (সংক্ষেপে):
1️⃣ বই অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত হতে হবে।
2️⃣ বইয়ের মূল্য নির্ধারণ প্রকাশক/লেখক নির্ধারিত মূল্যে বিক্রি হবে।
3️⃣ বিক্রয় মূল্যের উপর ফাউন্ডেশন নির্ধারিত একটি সার্ভিস চার্জ প্রযোজ্য হবে (বিস্তারিত যোগাযোগের মাধ্যমে জানানো হবে)।
4️⃣ নির্ধারিত সময়ের মধ্যে বই জমা ও প্রয়োজনীয় সমঝোতা সম্পন্ন করতে হবে।
5️⃣ স্টলে বই প্রদর্শনের বিষয়টি ফাউন্ডেশনের অনুমোদন সাপেক্ষ।

আমাদের লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ পরিবার ও সংশ্লিষ্ট লেখকদের সৃষ্টিকর্মকে বৃহত্তর পাঠকসমাজের সামনে পৌঁছে দেওয়া।

📩 যোগাযোগ করুন:

আমানউল্লাহ আল সাকিব
ভেরিফিকেশন হেড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
📞 ০১৮৯৮৭৬৭১৫৫

🏢 অফিস ঠিকানা:
বিল্ডিং নং: ২, চতুর্থ তলা
বিএসএল অফিস কমপ্লেক্স
১১৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
(হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা-এর পাশে)
রামনা, ঢাকা ১০০০

অথবা আমাদের অফিসিয়াল Facebook পেজে ইনবক্স করুন।

Shaheed Sena Dibosh
News

শহীদ সেনা দিবস

পিলখানা থেকে শাপলা চত্বর, শাপলা থেকে জুলাই
রক্তে লেখা ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগ, শোক আর অমর সাহসের কথা।
শহীদ সেনা দিবসে শ্রদ্ধা, সালাম ও অগাধ কৃতজ্ঞতা বাংলার বীর শহীদ সেনাদের প্রতি।
তাদের আত্মত্যাগ জাতির চেতনায় চির অম্লান।

From Pilkhana to Shapla Chattar, from Shapla to July
Every chapter written in blood reminds us of sacrifice, grief, and immortal courage.
On Martyrs’ Army Day, we pay our deepest respect, salute, and boundless gratitude to the brave martyred soldiers of Bengal.
Their sacrifice remains forever etched in the conscience of the nation.

639836950_122197997366546182_4950052951337666430_n
News

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…

ভাষার অধিকার থেকে ন্যায়ের সংগ্রাম পর্যন্ত, শহীদদের আত্মত্যাগ আমাদের দেখিয়েছে নতুন পথের দিশা, যেখানে অন্যায় ও অত্যাচারকে পরাজিত করে সত্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সকল শহীদদের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি চিরদিন অম্লান রাখবে বলে বিশ্বাস করে।

637947615_122197639466546182_6747938970173532705_n
News

মাহে রমজানের পবিত্রতায় আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে অঙ্গীকার

পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়।
এই মাহে রমজানের পবিত্রতা আমাদের হৃদয়ে জাগ্রত করুক মানবতা, ন্যায় ও সহমর্মিতার শক্তি।
জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন গড়ে তুলতে পারি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র।
আল্লাহ্‌ আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করুন।
আমিন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

637151208_122197747412546182_7741048743747504586_n
News

নবগঠিত সরকারকে জুলাই পরিবারের আন্তরিক অভিনন্দন ও প্রত্যাশা

২৪ এর গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সকল সদস্য, সংসদ সদস্য এবং নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন!
জুলাই পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে – গণতন্ত্রের এই গৌরবোজ্জ্বল অভিযাত্রায় নতুন সরকার সর্বদাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাগণের পাশে থাকবেন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

635186328_122197319012546182_2387277705868341902_n
Image Gallery

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননায় এগিয়ে চলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হোক জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মাননার মধ্য দিয়ে—এই বিশ্বাসকে ধারণ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।


Let the beginning of a new democratic Bangladesh be marked by the proper recognition of the July martyrs’ families and the injured July fighters—holding this belief, the July Shaheed Smriti Foundation has been tirelessly carrying out its activities and will continue to do so in the future.

631861021_122196679232546182_1126717129561519364_n
News

দেশের ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসুন: গণভোট ও জাতীয় নির্বাচনে আপনার ভোটই হোক ইতিহাসের শক্তি

দেশকে ভালোবাসুন, দায়িত্বশীল নাগরিক হোন।
দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটে শামিল হোন, ইতিহাসের সাক্ষী হতে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন।
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন- আপনার একটি ভোটই গড়ে দিতে পারে আগামীর স্বপ্নের বাংলাদেশ।

Love your country. Be a responsible citizen.
Take part in the referendum to help determine the nation’s future. Be a witness to history—exercise your valuable right to vote.
Participate in the upcoming referendum and national parliamentary elections—your single vote can help build the Bangladesh of our dreams.

628064263_122196217136546182_6297675590685528803_n
News

জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।

জুলাই যোদ্ধা আশরাফুল ৫ই আগস্ট মিরপুর–১০ এ মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ১৪ মাস মৃত্যুর সাথে লড়াই করে অদ্য ৮ই ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮টা ০৩ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স-এর আইসিইউতে শাহাদাত বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।
আজ ৮ই ফেব্রুয়ারি, বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শহীদের রক্ত বৃথা যাবে না।

623962752_122195110502546182_2771096600839936084_n (1)
Image Gallery

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–এ ব্যতিক্রমী আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিন্ন ও ব্যতিক্রমী এক ধারা নিয়ে উপস্থিত ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
একটি দেয়ালে ফ্রেমবন্দি করে তুলে ধরা হয়েছে জুলাইয়ের সকল বীর শহীদদের স্মৃতি, আরেক দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মরণীয় মুহূর্ত।
টিভি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি, আহত জুলাই যোদ্ধাদের জীবনের গল্প এবং শহীদ পরিবারের হৃদয়স্পর্শী কথা। পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ৪টি ম্যান্ডেট সহ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও সকল আহত জুলাই যোদ্ধাদের তথ্য প্রদর্শন করা হয়েছে, যাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাড়াতে পারে, সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

At the 30th Dhaka International Trade Fair, the July Shaheed Smrity Foundation was present with a distinct and exceptional approach. One wall displayed the memories of all the brave martyrs of July in framed portraits, while another wall vividly portrayed various memorable moments of the July Mass Uprising.
Documentaries on the July Mass Uprising, life stories of injured July fighters, and the heartfelt words of martyrs’ families were screened on TV displays. Alongside this, the Foundation’s four mandates, its ongoing activities, and future plans were presented in detail.
In addition, information on all injured July fighters was showcased so that people from all walks of life could come forward according to their capacity, extend a helping hand, and play a responsible role in standing by them.

616040849_122193730730546182_303073228452450940_n
Rehabilitation

আহত জুলাই যোদ্ধা মোঃ আরাফাতের পাশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: পুনর্বাসনে দোকান স্থাপনের উদ্যোগ

মোঃ আরাফাত ( মনোহরপুর, পাবনা)। পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি দোকান স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই ত্যাগের স্মৃতি বুকে ধারণ করেই আজ তিনি সম্মানজনক ও স্বাবলম্বী জীবনের পথে নতুন করে এগিয়ে যাচ্ছেন। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন করে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার ঘুরে দাঁড়ানোর শক্তিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।


As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation initiatives, a small shop has been set up for Md. Arafat from Monohorpur, Pabna, to help him move toward a dignified and self-reliant life. He was injured by gunfire during the movement and now carries the memory of that sacrifice as he rebuilds his future with determination and hope. Through such rehabilitation efforts, the July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, opening new doors of opportunity and independence. We believe — every story of resilience and renewal by our wounded warriors is the greatest achievement of our freedom.