জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের জন্য বিশেষভাবে চাকরি ও পুনর্বাসনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। অনুগ্রহ করে নিচের লিংক থেকে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং এই উদ্যোগের অংশ হন। লিংক – https://docs.google.com/…/1FAIpQLSc9E7XJ46xGzu…/viewform
Rehabilitation Form for the Injured Fighters and Families of Martyrs from the July-August Uprising Under the initiative of the July Shaheed Smriti Foundation, special employment and rehabilitation opportunities are being arranged for the injured fighters and families of martyrs. Please fill out the form with accurate information from the link below and be a part of this initiative. Link: https://forms.gle/b9uv4nrYLV4S9du1A
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় শহীদ পরিবার ও আহতদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সঙ্গে গ্রহণ করে এবং তাদের পাশে থাকার পাশাপাশি তাদের সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকারবদ্ধ। শহীদ পরিবারগুলো আজও বেদনায় ভারাক্রান্ত—কেউ ভাই হারিয়েছেন, কেউ বাবা, কেউ স্বামী, আবার কেউ হারিয়েছেন প্রিয় সন্তান। এই অপূরণীয় ক্ষতি নিয়ে শোকগ্রস্ত পরিবারগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু কুচক্রী মহল বা স্বার্থান্বেষী গোষ্ঠী শহীদ পরিবারগুলোকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এসব অপতৎপরতার অংশ হিসেবে, কুচক্রী মহল বা গোষ্ঠীগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ভুয়া কার্ড ও সিল তৈরি করছে এবং শহীদ পরিবারগুলোকে অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নজরে এই প্রতারণার বিষয়টি এসেছে, এবং ফাউন্ডেশনের কর্তৃপক্ষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, এ ধরনের প্রতারণা রুখতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে, প্রতারকদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার জন্য কাজ করবে। শহীদদের স্মৃতি নিয়ে কোনো ধরনের প্রতারণা ফাউন্ডেশন কখনোই বরদাস্ত করবে না এবং প্রতারকদের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না।
ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার এবং সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে—এই ধরনের কুচক্রী মহলের প্রলোভনে কখনো প্রভাবিত হবেন না। শহীদ পরিবারগুলোর কোনো সমস্যা বা অসুবিধার কথা ফাউন্ডেশনকে জানাবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সব সময় আপনাদের পাশে থাকার এবং আপনার সমস্যাগুলোর সমাধান করার জন্য অঙ্গীকারবদ্ধ।
শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের পরিবারের পাশে থেকে তাদের কল্যাণে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। আসুন, আমরা সবাই একত্রিত হয়ে শহীদদের সম্মান রক্ষা করি এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
বি দ্র: এ ধরেন কোনো অনৈতিক কার্যক্রম চোখে পড়লে অনুরুধ থাকবে যেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Here’s the English translation, customized to approximately 2,200 characters: The July Shaheed Smrity Foundation always honors martyr families and the injured with the utmost respect and dignity. It is committed to standing by them and providing wholehearted support. These families are still grieving the irreparable loss of their loved ones—some have lost a brother, some a father, others a husband, and many a beloved child. Taking advantage of their grief and vulnerability, certain conspiratorial groups or self-serving entities are trying to manipulate these families for their own gains. As part of this malicious scheme, these groups or individuals are using the name of the July Shaheed Smrity Foundation to produce fake cards and seals, attempting to mislead and persuade martyr families into unethical activities. The July Shaheed Smrity Foundation has become aware of these fraudulent activities and has decided to take firm legal action against the culprits. The foundation is determined to ensure the highest punishment for these fraudsters. Any form of deception involving the martyrs or their families will not be tolerated, and the foundation is resolute in not sparing the perpetrators under any circumstances. The foundation appeals to martyr families and the public to remain vigilant and not be influenced by the temptations or false promises of these conspiratorial groups. If martyr families face any issues or difficulties, they are urged to report them directly to the foundation without delay. The July Shaheed Smrity Foundation is always committed to standing by your side and resolving your problems. With unwavering respect for the sacrifices of the martyrs, the foundation continues its dedicated efforts to support their families and work for their welfare. Let us unite to uphold the honor of our martyrs and stand strong against any conspiracies that seek to undermine their legacy.
MIS এর সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শহীদের সংখ্যা ৮৩৪ জন। এর মধ্যে থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা প্রাপ্ত শহীদ পরিবারের সংখ্যা ৬৮৬। সর্বমোট ৮২.২৫% শহীদ পরিবার এখনো পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছেন।
According to the latest information from MIS, the total number of martyrs is 834. Among them, 686 martyr families have received assistance from the July Martyrs Memorial Foundation. A total of 82.25% of martyr families have received financial support so far.
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৬৮.১৬ কোটি টাকা ৪০৭৪ টি পরিবারকে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৪.৩০ কোটি টাকা ৬৮৬ টি শহীদ পরিবারের মাঝে এবং ৩৩.৮৬ কোটি টাকা ৩৩৮৮ জন আহত ব্যক্তির মাঝে প্রদান করা হয়েছে।
During the student uprising in July-August, the Shaheed Memorial Foundation distributed a total of 681.6 million BDT to 4074 families in support of the families of martyrs and injured individuals. Of this, 343 million BDT was given to 686 martyr families, and 338.6 million BDT was provided to 3388 injured individuals.
জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। শিক্ষার্থীদের চিকিৎসা সনদসহ অন্যান্য কাগজপত্র প্রতিষ্ঠান প্রধান এর নিকট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন । পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই এর মাধ্যমে বেতন মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাদের এমন মহৎ সিদ্ধান্তের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অবশ্যই একাত্মতা প্রকাশ করে।
The Secondary and Higher Secondary Education Department has decided to waive the salary or tuition fees of all categories of students from secondary to university who were injured in the July-August 2024 mass uprising. The students have been instructed to submit their medical certificates and other documents to the head of the institution. Later, the educational institution authorities will verify it and take a decision on salary waiver. The July Shaheed Smriti Foundation certainly expresses solidarity with their great decision.
জনাব কাজী ওয়াকার আহমদ, সিইও, গ্রামীণ ট্রাস্ট ও সদস্য সচিব, গভর্নিং বডি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর শ্রদ্ধাভাজন পিতা স্বাধীন বাংলার প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (সাবেক) জনাব কে. এম. সফিউল্লাহ (বীর উত্তম) আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৮:১০ মিনিটে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিবারের পক্ষে আমরা মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সাথে মোকাবেলার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তা জনাব কে. এম. সফিউল্লাহ কে জান্নাতবাসী করুন। আমাদের সকলকে নিরাপদ ও সুস্থ্য রাখুন। আমীন।
Mr. Kazi Waker Ahmed, CEO of Grameen Trust and Secretary Member of the Governing Body of July Shaheed Smriti Foundation, lost his respected father, Major General (Retd.) K.M. Safiullah (Bir Uttam), the first Army Chief of independent Bangladesh, passed away on January 26, 2025, at 8:10 AM, while undergoing treatment at CMH, Dhaka (Inna Lillahi Wa Inna Ilahi Rajioon).
On behalf of the July Shaheed Smriti Foundation family, we pray to the Almighty for the eternal peace of the departed soul and express our deepest condolences to the bereaved family. We pray to Allah, the Almighty, to grant the strength to bear this irreparable loss and sorrow with patience. May the Almighty bless Mr. K.M. Safiullah with a place in Jannah. May He keep us all safe and healthy. Ameen.
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৫৩.৬৪ কোটি টাকা ২৭২০ টি পরিবারকে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৩.১৫ কোটি টাকা ৬৬৩ টি শহীদ পরিবারের মাঝে এবং ২০.৪৯ কোটি টাকা ২০৫৭ জন আহত ব্যক্তির মাঝে প্রদান করা হয়েছে।
In July-August, during the mass uprising of students and citizens, a total of 536.4 million taka was distributed to 2,720 families from the July Martyr Memorial Foundation for the assistance of martyr families and injured individuals. Of this, 331.5 million taka was provided to 663 martyr families and 204.9 million taka was given to 2,057 injured individuals.
Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.