01Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: News

600366873_122188705748546182_6842054582976749572_n
News

১৬ ডিসেম্বর-বিজয় দিবস

এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজের পতাকা। ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার, পেয়েছি একটি স্বাধীন দেশ। শ্রদ্ধাভরে স্মরণ করি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ।



This day is our pride, our honor. The red-green flag we hold today was earned through the blood of millions of martyrs. On this day in 1971, we gained the right to stand tall and received an independent nation.
With deep respect, we remember all the brave martyrs and freedom fighters whose sacrifices gave us today’s Bangladesh.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

pp_page-0001
AnnouncementNews

বিডা সম্মেলন কক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন – জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
আজ বিডা সম্মেলন কক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণ উদ্যোগকে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুতফে সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী শহিদুল আলম।
বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও, করপোরেট খাত ও আন্তর্জাতিক চেম্বারের প্রতিনিধিদের অংশগ্রহণে পুনর্বাসন কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহযোগিতার দিকগুলো তুলে ধরা হয়।
এ সেশনে আসন্ন “বাংলাদেশ 2.0 মেলা”–র সার্বিক পরিকল্পনাও উপস্থাপন করা হয়, যা অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর ২০২৫ – ২০ জানুয়ারি ২০২৬, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র মাঠে। জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সংগ্রামীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও জাতীয় স্মৃতিচর্চাকে এক প্ল্যাটফর্মে আনবে এই আয়োজন।


Strategic Discussion & Networking Session — July Shaheed Smrity Foundation.
A high-level strategic meeting was held today at the BIDA conference hall to strengthen the July Shaheed Memorial Foundation’s ongoing initiatives on fundraising, medical support, rehabilitation, and memory preservation. The session was graced by the Honorable Special Envoy (Advisor Rank) to the Chief Advisor on International Affairs, Mr. Lutfey Siddiqi, and distinguished human rights activist Mr. Shahidul Alam.
Representatives from various ministries, NGOs, corporate sectors, and international chambers participated and discussed future plans and potential collaboration to enhance the Foundation’s rehabilitation efforts.
The overall plan for the upcoming “Bangladesh 2.0 Mela” was also presented. The event will be held from 25 December 2025 to 20 January 2026 at the China–Bangladesh Friendship Conference Center grounds. The fair aims to create a unified platform for rehabilitation, skill development, medical and psychosocial support, and to honor the legacy of the July–August uprising’s martyrs and injured fighters.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

595449641_122187941564546182_2350408330954757564_n
Image GalleryNews

বিডা-তে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রম ও “বাংলাদেশ 2.0 মেলা” নিয়ে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত

আজ, ১০ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ একটি কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চলমান পুনর্বাসন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত্ফে সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন দ্রিক পিকচার লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ঠ মানবাধিকারকর্মী শহিদুল আলম।
এছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও, করপোরেট খাতের প্রতিনিধিরা, এবং জাতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা অংশগ্রহণ করেন। তারা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এই সেশনে আসন্ন “বাংলাদেশ 2.0 মেলা”-র বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়, যা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের সামাজিক পুনঃএকীকরণে সাহায্য করবে। একই সঙ্গে, জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যও এটি একটি বড় পদক্ষেপ।
ফাউন্ডেশনটির দীর্ঘমেয়াদি কার্যক্রম নিয়ে আলোচনার পর, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হন। তারা মনে করেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে এই পুনর্বাসন কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ ও টেকসই হবে।


Today, 10 December 2025, a strategic discussion and networking session was held at the Bangladesh Investment Development Authority (BIDA), where the ongoing rehabilitation initiatives and future plans of the July Shahid Smriti Foundation were discussed.
The session was graced by Lutfey Siddiqi, the Cheif Chief Adviser GOB’s Special Envoy for International Affairs, as the Chief Guest, and Shahidul Alam, Managing Director of Drik Picture Ltd. and a renowned human rights activist, as the Special Guest.
Representatives from various ministries, NGOs, the corporate sector, and members of the National Chamber of Commerce and Industry also participated. They discussed the foundation’s future plans and potential areas of collaboration.
During the session, detailed plans for the upcoming “Bangladesh 2.0 Fair” were presented. This fair aims to support the rehabilitation and social reintegration of martyr families and injured fighters. It also seeks to highlight the historical significance of July and promote national consciousness among the new generation.
After discussing the foundation’s long-term activities, participating organizations expressed their interest in collaborating with the foundation and agreed to work together in the future. They emphasized that coordinated efforts between the public and private sectors would make these rehabilitation initiatives more effective and sustainable.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

594960227_122187079760546182_8369102164200477368_n
News

জুলাই গণঅভ্যুত্থানে নিখোঁজ শহীদদের সনাক্তকরণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২০২৪ বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত বা নিখোঁজ থেকে বেওয়ারিশ হিসেবে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফনকৃত শহীদদের মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম ও ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে সনাক্তকরণ বিষয়ক জরুরি সমন্বয় সভা আজ ঢাকার মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সের ১২তম তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক বিশেষজ্ঞ Dr. Luis Fondebrider উপস্থিত থেকে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াটি সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী সভায় অংশগ্রহণ করেন। রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। শহীদ ও নিখোঁজদের মর্যাদা রক্ষা, সত্য উদ্ঘাটন এবং ন্যায় প্রতিষ্ঠার পথে আজকের এই সভা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

The emergency coordination meeting on the exhumation, post-mortem examinations, and DNA profiling for the identification of the martyrs who were killed or went missing during the July 2024 Anti-Discrimination Student-People’s Movement—and were subsequently buried as unclaimed bodies at the Rayerbazar Martyred Memorial Cemetery—was held today in the 12th-floor conference room of the CID Headquarters in Malibagh, Dhaka. Internationally renowned forensic expert Dr. Luis Fondebrider was present at the meeting and provided important guidance to ensure that the entire process is carried out in accordance with international standards.
Representatives from various ministries, departments, law enforcement agencies, and other relevant organizations, as well as the Chief Executive of the July Shaheed Smrity Foundation, participated in the meeting. Emphasis was placed on establishing a temporary on-site mortuary at the Rayerbazar area to carry out the identification process through scientific procedures. Today’s meeting marks a significant step toward preserving the dignity of the martyrs and missing individuals, uncovering the truth, and ensuring justice.

ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

July Fair & Exhibition Program 2_page-0001
News

📢 Expression of Interest (EOI) – July Shaheed Smrity Foundation (JSSF)

The July Shaheed Smrity Foundation (JSSF) is inviting Expressions of Interest (EOI) from qualified, skilled, and experienced event management companies to successfully organize and manage the 7-day Rehabilitation Fair & Exhibition Program, scheduled to be held from 24–30 December 2025.
Through this event, initiatives for the rehabilitation and empowerment of the families of July martyrs and july injured fighter will be further expanded, ensuring participation from banks, corporates, NGOs, government and private organizations, and various other sectors.


📅 Event Structure:
• 24 December: Opening Ceremony (BICC)
• 24–30 December: 7-day Exhibition & Opportunities Fair (BICC Field)
• 30 December: Closing Ceremony & Award Presentation


🔧 Key Responsibilities:
• Stage setup, branding, and décor
• Stall construction, pavilion setup, and layout design
• Registration management, security, logistics, and crowd management
• Media and press coordination
• Daily operations, documentation, and final reporting


📄 Eligibility Criteria:
• 3–5 years of experience in large-scale event management
• Experience in managing trade fairs/corporate/government events
• Strong logistics, production, and creative design capabilities
• Valid Trade License, TIN, VAT
• Ability to deploy a skilled on-site team


📑 Required Submission Documents:
• Company profile
• Portfolio of previous similar work
• Copies of Trade License, TIN, VAT
• List of key team members
• Proposed concept note and initial design
• (Optional) Financial quotation


📮 Submission Deadline: 24 November 2025
📤 Email: info@jssfbd.com
📍 Address: JSSF, 119 Kazi Nazrul Islam Avenue, Ramna, Dhaka-1000
📱 Mobile: 01325-881379
⛔ Submissions will not be accepted after the deadline.

575102419_122182555346546182_8705341072163693376_n
News

জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা আরমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা

জুলাই আন্দোলনের সম্মুখসারির সাহসী যোদ্ধা আরমান, যিনি ২০২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরবর্তীতে আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে। তাঁর অকালে মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরমান শুধু একজন সংগ্রামী নয়, তিনি ছিলেন ন্যায়ের পথে অটল এক তরুণ — যার হৃদয়ে ছিল দেশের প্রতি ভালোবাসা, মানবতার প্রতি অঙ্গীকার। তাঁর অবদান ও ত্যাগের স্মৃতি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।

Arman, a courageous frontline fighter of the July Movement, stood fearlessly during the 2024 mass uprising and later dedicated himself to supporting the injured July warriors with compassion and commitment. His sudden passing has left us deeply saddened. Arman was more than a protester — he was a symbol of resilience, justice, and love for his country. His legacy of courage and service will forever remain an inspiration in our hearts.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

559366715_122179624496546182_7837576046940812929_n
News

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রশিক্ষণ প্রোগ্রাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

সম্মানিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ,
আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে—
একাধিক নয়, শুধুমাত্র একটি প্রশিক্ষণ প্রোগ্রামে আবেদন করুন,যেটিতে আপনারা সবচেয়ে বেশি আগ্রহী।
👉 একাধিক প্রশিক্ষণে আবেদন করলেও শুধুমাত্র একটি প্রশিক্ষণই বিবেচিত হবে।
তাই আগ্রহ ও পছন্দ অনুযায়ী সবচেয়ে উপযুক্ত প্রশিক্ষণটি বেছে নিন।
Honorable martyr families and injured July warriors,
You are kindly requested to participate in our training programs by applying for only one program — the one that interests you the most.
👉 Even if you apply for multiple trainings, only one application will be considered, and participation will be allowed in just that one program.
Therefore, please choose the most suitable training program based on your interest and preference.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

556547031_122177787734546182_3737725998933178055_n
News

📢 দুর্গাপূজা উপলক্ষে অফিস ছুটির নোটিশ


শারদীয় দুর্গাপূজার শুভ উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। ৫ অক্টোবর রবিবার থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে। সকলকে শুভ শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
📢 Office Holiday Notice on the Occasion of Durga Puja
On the occasion of the sacred Durga Puja, all activities of the July Shaheed Smrity Foundation will remain closed on 1st and 2nd October (Wednesday and Thursday). Regular operations will resume on Sunday, 5th October. Warm wishes and heartfelt greetings to everyone on this joyous festive occasion.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

paraolum
News

জুলাই–আগস্ট আন্দোলনে শারীরিকভাবে আহত যোদ্ধাদের জন্য বিকেএসপি’র বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার — জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় — শুধুমাত্র জুলাই–আগস্ট আন্দোলনে শারীরিকভাবে আহত যোদ্ধাদের জন্য এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে।

🔹 প্রশিক্ষণ শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫

🔹 আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫

🔹 সময়কাল: ১ (এক) মাস

🔹 স্থান: বিকেএসপি, সাভার

📌 প্রশিক্ষণের খেলাসমূহঃ

• অ্যাথলেটিক্স 🏃

• শুটিং 🎯

• টেবিল টেনিস 🏓

• আর্চারি 🏹

• এবং অন্যান্য নির্ধারিত খেলা

📌 যোগ্যতা ও শর্তঃ

👉 কেবলমাত্র শারীরিকভাবে আহত যোদ্ধারাই অংশ নিতে পারবেন।

👉 নিম্নলিখিত আবেদনকারীরাই যোগ্য হবেন:

• হুইলচেয়ার ব্যবহারকারী ♿

• পা হারানো বা আঘাতপ্রাপ্ত (Lower Limb Disability)

• হাত হারানো বা আঘাতপ্রাপ্ত (Upper Limb Disability)

• দৃষ্টি হারানো (Visual Impairment)

👉 আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাসিফিকেশন (Classification) প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।

👉 আবেদনকারীদেরকে গুগল ফর্মে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে।

📝 আবেদনের নিয়ম: নিচের লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করুন — https://forms.gle/YdWLoeZ6crUSXQ6NA

539208020_122173577492546182_3624835653128984990_n
News

📢 পুনর্বাসন বিজ্ঞপ্তি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো—শহীদদের ত্যাগকে স্মরণ করা, তাঁদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো, এবং তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা। এই ধারাবাহিকতায়, জুলাই আহত যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্বাসনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
📝 নিচের যেকোনো একটি লিংক ব্যবহার করে আবেদন করুন
1️⃣ PDF ফর্ম 👉 https://drive.google.com/file/d/1Ly6PWiJIofxwQdeBmVfp_5HLBOkm1-jF/view
(প্রিন্ট করে পূরণ করে আমাদের অফিসিয়াল ইমেইল info@jssfbd.com-এ অথবা সরাসরি আমাদের অফিসে জমা দিতে হবে)
2️⃣ অনলাইন ফর্ম 👉 https://forms.cloud.microsoft/r/eD0hqg1GRi?origin=lprLink (শুধু অনলাইনে পূরণ করলেই হবে)
🔹 ফর্ম পূরণের সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে।
🔹 যেকোনো একটি লিংকের মাধ্যমেই ফর্ম পূরণ করতে হবে।
🔹 শুধুমাত্র PDF ফর্ম পূরণ করলে সেটি আমাদের কাছে জমা দিতে হবে। কিন্তু গুগল ফর্ম বা অনলাইন ফর্ম পূরণ করলে আলাদাভাবে পাঠানোর প্রয়োজন নেই।
✊ আসুন, আমরা সবাই মিলে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করি এবং তাঁদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াই।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist #rehabilitation