28Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: News

Shaheed Sena Dibosh
News

শহীদ সেনা দিবস

পিলখানা থেকে শাপলা চত্বর, শাপলা থেকে জুলাই
রক্তে লেখা ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগ, শোক আর অমর সাহসের কথা।
শহীদ সেনা দিবসে শ্রদ্ধা, সালাম ও অগাধ কৃতজ্ঞতা বাংলার বীর শহীদ সেনাদের প্রতি।
তাদের আত্মত্যাগ জাতির চেতনায় চির অম্লান।

From Pilkhana to Shapla Chattar, from Shapla to July
Every chapter written in blood reminds us of sacrifice, grief, and immortal courage.
On Martyrs’ Army Day, we pay our deepest respect, salute, and boundless gratitude to the brave martyred soldiers of Bengal.
Their sacrifice remains forever etched in the conscience of the nation.

639836950_122197997366546182_4950052951337666430_n
News

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…

ভাষার অধিকার থেকে ন্যায়ের সংগ্রাম পর্যন্ত, শহীদদের আত্মত্যাগ আমাদের দেখিয়েছে নতুন পথের দিশা, যেখানে অন্যায় ও অত্যাচারকে পরাজিত করে সত্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সকল শহীদদের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি চিরদিন অম্লান রাখবে বলে বিশ্বাস করে।

637947615_122197639466546182_6747938970173532705_n
News

মাহে রমজানের পবিত্রতায় আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে অঙ্গীকার

পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়।
এই মাহে রমজানের পবিত্রতা আমাদের হৃদয়ে জাগ্রত করুক মানবতা, ন্যায় ও সহমর্মিতার শক্তি।
জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন গড়ে তুলতে পারি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র।
আল্লাহ্‌ আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করুন।
আমিন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

637151208_122197747412546182_7741048743747504586_n
News

নবগঠিত সরকারকে জুলাই পরিবারের আন্তরিক অভিনন্দন ও প্রত্যাশা

২৪ এর গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সকল সদস্য, সংসদ সদস্য এবং নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন!
জুলাই পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে – গণতন্ত্রের এই গৌরবোজ্জ্বল অভিযাত্রায় নতুন সরকার সর্বদাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাগণের পাশে থাকবেন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

631861021_122196679232546182_1126717129561519364_n
News

দেশের ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসুন: গণভোট ও জাতীয় নির্বাচনে আপনার ভোটই হোক ইতিহাসের শক্তি

দেশকে ভালোবাসুন, দায়িত্বশীল নাগরিক হোন।
দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটে শামিল হোন, ইতিহাসের সাক্ষী হতে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন।
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন- আপনার একটি ভোটই গড়ে দিতে পারে আগামীর স্বপ্নের বাংলাদেশ।

Love your country. Be a responsible citizen.
Take part in the referendum to help determine the nation’s future. Be a witness to history—exercise your valuable right to vote.
Participate in the upcoming referendum and national parliamentary elections—your single vote can help build the Bangladesh of our dreams.

628064263_122196217136546182_6297675590685528803_n
News

জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।

জুলাই যোদ্ধা আশরাফুল ৫ই আগস্ট মিরপুর–১০ এ মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ১৪ মাস মৃত্যুর সাথে লড়াই করে অদ্য ৮ই ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮টা ০৩ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স-এর আইসিইউতে শাহাদাত বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।
আজ ৮ই ফেব্রুয়ারি, বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শহীদের রক্ত বৃথা যাবে না।

615423958_122193023318546182_3991102073948759298_n
News

প্রেস ব্রিফিং (১৫ জানুয়ারি, ২০২৬)

আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্যাভিলিয়নে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিংয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ফাউন্ডেশনের চলমান আর্থিক সহায়তা কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন উদ্যোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচি, স্মৃতি সংরক্ষণ এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লক্ষ্য ও অগ্রাধিকার বিষয়সমূহ তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ সোহেল মিয়া, পাশাপাশি শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Today, Thursday, 15 January, an official press briefing was held at the pavilion of the July Shaheed Smrity Foundation located at the 30th Dhaka International Trade Fair.

At the briefing, the Foundation’s Chief Executive Officer, Lieutenant Colonel (Retd.) Kamal Akbar, delivered a detailed presentation on the Foundation’s ongoing financial assistance programs, medical support initiatives, rehabilitation efforts for injured July fighters and families of martyrs, skill development and employment-oriented training programs, memorial preservation activities, and various welfare initiatives.

He also outlined the Foundation’s future action plans, objectives, and priority areas.

The press briefing was attended by the Foundation’s General Manager, Mohammad Sohel Mia, along with members of the martyrs’ families. Senior officials from various levels of the Foundation and relevant representatives were also present at the event.

608678240_122191737362546182_2575882431540892091_n
News

রায়েরবাজার গণকবর থেকে উত্তোলিত মরদেহের ডিএনএ পরীক্ষায় জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের ৮ শহিদের পরিচয় শনাক্ত

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে যাদের মরদেহ বেওয়ারিশ হিসেবে রায়েরবাজারে গণকবরে দাফন করা হয়েছিল, তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে সিআইডির ফরেনসিক বিভাগকে মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। এ উদ্যোগের অংশ হিসেবে ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

আজ ৫ জানুয়ারি অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিখোঁজ স্বজনদের সন্ধানে এ পর্যন্ত ৯টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে। পরীক্ষার মাধ্যমে এর মধ্যে ৮ জন শহিদের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। সিআইডি নিশ্চিত করেছে যে, শনাক্ত হওয়া প্রত্যেক শহিদই গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন।

শনাক্ত হওয়া শহিদরা হলেনঃ শহিদ সোহেল রানা (৩৮), শহিদ রফিকুল ইসলাম (৫২), শহিদ আসাদুল্লাহ (৩২), শহিদ মাহিন মিয়া (৩২), শহিদ ফয়সাল সরকার (২৬), শহিদ পারভেজ বেপারী (২৩), শহিদ কাবিল হোসেন (৫৮) এবং শহিদ রফিকুল ইসলাম (২৯)। এ সময় শহিদদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগাত উল্লাহ (পিপিএম, বিপিএম), অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। উক্ত সম্পূর্ণ কার্যক্রমটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সমন্বয়ে সম্পন্ন হয়েছে।

During the July–August mass uprising, the bodies of several martyrs were buried as unidentified persons in a mass grave at Rayerbazar. In order to confirm their identities, the Forensic Division of the Criminal Investigation Department (CID) was instructed to exhume the bodies and collect DNA samples. As part of this initiative, DNA sample collection was carried out from 7 December to 27 December.

At a press briefing held today, 5 January, it was informed that so far nine families searching for their missing relatives have provided DNA samples. Through forensic testing, the identities of eight martyrs have been successfully confirmed. The CID confirmed that all of the identified martyrs were killed by gunshot wounds.

The identified martyrs are: Shaheed Sohel Rana (38), Shaheed Rafiqul Islam (52), Shaheed Asadullah (32), Shaheed Mahin Mia (32), Shaheed Faisal Sarkar (26), Shaheed Parvez Bepari (23), Shaheed Kabil Hossain (58), and Shaheed Rafiqul Islam (29). Family members of the martyrs were present at the briefing.

Those present at the press briefing included CID Chief Additional Inspector General of Police Md. Sibgat Ullah (PPM, BPM), Adviser to the Interim Government Adilur Rahman, Adviser to the Ministry of Liberation War Affairs Faruk-e-Azam, Special Assistant to the Chief Adviser of the Ministry of Health and Family Welfare Professor Dr. Md. Sayedur Rahman, and CEO of the July Shaheed Smriti Foundation Lieutenant Colonel (Retd.) Kamal Akbar. The entire operation was carried out in coordination with the July Shaheed Smriti Foundation.

602921862_122190675170546182_6380434039625004894_n
News

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং জুলাইয়ের সকল সহযোদ্ধা, শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

587750904_122189109752546182_2830744623365495657_n
News

বিদায় হে বীর । মরহুম শরীফ ওসমান বিন হাদি

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, শরীফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং জুলাইয়ের সকল সহযোদ্ধা, শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।
তিনি জুলাইয়ের স্মৃতি ও শক্তি হয়ে চিরদিন সম্মানের সাথে স্মরণীয় হয়ে থাকবেন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন