19Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

574927038_122182661324546182_3052492482349138217_n
Image Gallery

শহীদ পরিবার এর কথা – পর্ব ৫৮

আমার ছেলেও বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলো। ৫ই আগস্ট বিজয় করার জন্য সে ১০ নম্বর চত্ত্বরে গিয়েছিলো, সেখানে মডেল থানা পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর লোকজন মিলে অতর্কিতভাবে গু* লি চালিয়ে হ* ত্যা করে। আজমল হাসপাতালে গিয়ে দেখি সারি সারি লাশ, সেখান থেকে আমার ছেলের নিথর দেহটা নিয়ে আসি।
শহীদ আনওয়ার হোসেন এর বাবা


Story of a Martyr’s Family – Part 58
My son also joined the anti-discrimination movement. On August 5th, he went to 10 Number Chattar to achieve victory. There, the police from Model Thana opened sudden fire and killed him. When I went to Azmal Hospital, I saw rows of dead bodies from there, I brought back my son’s lifeless body.
— Father of Martyr Anwar Hossain


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

576820688_122182512488546182_1869785351459807341_n
Image Gallery

শহীদ পরিবার এর কথা – পর্ব ৫৭

আবু সাঈদ আমাদের আশার একটা প্রদীপ ছিল- যেই প্রদীপ জোর করে নিভিয়ে দেওয়া হয়েছে। ২৪ এর আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সম্মুখসারির সমন্বয়ক হওয়ায় ওকে টার্গেট করে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়। আবু সাঈদের এই আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন বিলিয়ে দেয়।
শহীদ আবু সাঈদ এর ভাই

Family of a Martyr – Episode 57
Abu Sayeed was a beacon of our hope — a light that was cruelly extinguished.
During the Movement of ’24, as a leading coordinator of Begum Rokeya University, he was deliberately targeted and shot dead in cold blood. Inspired by Abu Sayeed’s supreme sacrifice, thousands rose up for the cause of the nation, dedicating and even giving their own lives.
Brother of Shaheed Abu Sayeed

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

574914705_122182393688546182_7381536023706592986_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ ২ নভেম্বর ২০২৫, শ্রদ্ধাভরে স্মরণ করছি দুই বীর সন্তান শহীদ মেরাজুল ইসলাম ও শহীদ মোঃ মিরাজুল ইসলামকে যাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের আলো জাতিকে অন্যায়ের অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছিল। তাঁদের রক্তে লেখা আছে প্রতিবাদের ইতিহাস, ন্যায় ও মানবতার চিরন্তন অঙ্গীকার। আজ তাঁদের জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই সেই তরুণ প্রাণদের, যারা নিজেদের জীবনের বিনিময়ে জাগিয়ে দিয়েছিলেন একটি জাতির চেতনা। তাঁদের আলো নিভে যায়নি আজও সেই আলো জ্বলে প্রজন্ম থেকে প্রজন্মে, আমাদের হৃদয়ে, আমাদের পথচলায়, আমাদের ন্যায়ের লড়াইয়ে।|

Today, 2 November 2025, we pay tribute to two brave souls Shaheed Merajul Islam and Shaheed Md. Mirajul Islam — whose courage, sacrifice, and love for the nation illuminated the path of justice and resistance against oppression. Their blood wrote a timeless story of protest and humanity. On their birthday, we remember with deep respect those young hearts who awakened a nation’s conscience through their ultimate sacrifice. Their light has never faded it continues to shine through generations, within our hearts, guiding us on the eternal journey toward justice and freedom.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

575102419_122182555346546182_8705341072163693376_n
News

জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা আরমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা

জুলাই আন্দোলনের সম্মুখসারির সাহসী যোদ্ধা আরমান, যিনি ২০২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরবর্তীতে আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে। তাঁর অকালে মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরমান শুধু একজন সংগ্রামী নয়, তিনি ছিলেন ন্যায়ের পথে অটল এক তরুণ — যার হৃদয়ে ছিল দেশের প্রতি ভালোবাসা, মানবতার প্রতি অঙ্গীকার। তাঁর অবদান ও ত্যাগের স্মৃতি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।

Arman, a courageous frontline fighter of the July Movement, stood fearlessly during the 2024 mass uprising and later dedicated himself to supporting the injured July warriors with compassion and commitment. His sudden passing has left us deeply saddened. Arman was more than a protester — he was a symbol of resilience, justice, and love for his country. His legacy of courage and service will forever remain an inspiration in our hearts.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

574333818_122182394492546182_9195036218091990020_n
Image Gallery

শহীদ পরিবার এর কথা – পর্ব ৫৬

সাব্বির আমার একমাত্র ছেলে ছিলো। সবেমাত্র সে নবম শ্রেণিতে পড়ছিলো, ৫ই আগস্ট আন্দোলনে যখন পুলিশ নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় তখন সেই গুলিতে সাব্বির শহীদ হয়। আমি সরকারের কাছে আমার ছেলে সহ সকল শহীদদের হত্যাকারীদের ফাঁসি চাই।
শহীদ সাব্বির হাসান এর বাবা শাহিন আলম



Sabbir was my only son. He had just started class nine. On August 5, when the police fired indiscriminately at the protesting students, Sabbir was martyred in that shooting. I demand that the government hand down the death penalty to all those who killed my son and the other martyrs.
— Shahin Alam, father of Shaheed Sabbir Hasan


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

571811892_122182328006546182_6832338687407182184_n
Image Gallery

শহীদ পরিবার এর কথা – পর্ব ৫৫


আমার ছেলে জুলাই আন্দোলনের সময় ১৯শে জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে কলা বিক্রি করা অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হয়।
আমার স্বামী মারা গেছে প্রায় ২২ বছর আগে। যেভাবেই হোক আমি আমার সন্তানদের নিয়ে কষ্ট করে জীবন চালিয়ে যাচ্ছিলাম।
কিন্তু ছেলেকে হারিয়ে এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।
— শহীদ মেরাজুল ইসলামের মা, আম্বিয়া খাতুন

My son was martyred by police gunfire on July 19, during the July Movement, while he was selling bananas in front of Rangpur City Corporation.
My husband passed away about 22 years ago. Somehow, I was struggling and managing life with my children.
But after losing my son, we have become completely destitute.
— Ambia Khatun, mother of Shaheed Merajul Islam


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

597368232_122188466510546182_4930809632305619441_n
Rehabilitation

আহত জুলাই যোদ্ধা মোঃ তালহা হোসেনের স্বনির্ভরতার পথে পাশে দাঁড়াল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আহত জুলাই যোদ্ধা মোঃ তালহা হোসেন (ফুলবাড়িয়া) এর জন্য একটি কাপড়ের দোকান করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি সামনের সারির যোদ্ধা হিসেবে বীরত্বের পরিচয় দিয়েছেন। গুলিবিদ্ধ হয়েও তিনি দমে যাননি, লড়ে গেছেন সাহস ও বিশ্বাস নিয়ে। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি দীর্ঘ সময় পর্যন্ত কোনো কাজ করতে পারেননি। আজ তিনি নিজের পরিশ্রম ও অধ্যবসায়ে জীবনে নতুন করে স্বনির্ভরতার পথে হাঁটছেন।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সেই সাহসী যোদ্ধাদের পাশে থেকে তাদের জীবনে আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার হাসিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।


As part of the July Shaheed Smrity Foundation’s rehabilitation activities, a clothing store has been provided for injured July fighter Md. Talha Hossain (Fulbaria). During the movement, he demonstrated bravery as a frontline fighter. Even after being shot, he did not back down and continued to fight with courage and belief. However, due to the gunshot wounds, he was unable to work for an extended period of time. Today, through his own hard work and perseverance, he is once again walking on the path of self-reliance.The July Shaheed Smrity Foundation continues to stand by these brave fighters, bringing a ray of hope into their lives. We believe that the smile of each injured fighter is our greatest achievement in the struggle for independence.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

571734381_122182392812546182_8359258028475652581_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ ১ নভেম্বর ২০২৫, তিন বীর সন্তানের জন্মদিন
যাদের অদম্য সাহস, ত্যাগ ও আত্মবিশ্বাস জাতির চেতনায় জ্বেলে দিয়েছিল ন্যায়ের অগ্নিশিখা। তাঁদের রক্তে লেখা আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস, মানবতার পক্ষে অবিচল সংগ্রামের প্রতিচ্ছবি।
শুভ জন্মদিন ও গভীর শ্রদ্ধা শহীদ আবদুল্লাহ বিন জাহিদ, শহীদ শেখ শহরিয়ার বিন মতিন এবং শহীদ মোঃ রাকিবুল হাসান। আপনাদের ত্যাগ আমাদের শক্তির উৎস, আপনাদের আদর্শ আমাদের পথ দেখায় ন্যায়, সমতা ও মানবতার অভিযাত্রায়। শুভ জন্মদিন, বীর শহীদরা আপনাদের জন্ম আমাদের জাতির চিরন্তন গর্ব ও অনুপ্রেরণা।


Today, 1 November 2025, marks the birthday of three brave sons whose indomitable courage, sacrifice, and confidence ignited the flame of justice in the nation’s spirit. Their blood has written the history of resistance against injustice and stands as a testament to the fight for humanity and truth. Heartfelt birthday wishes and deepest respect to Shaheed Abdullah Bin Jahid, Shaheed Sheikh Shahrirar Bin Motin, and Shaheed Md. Rakibul Hasan. Your sacrifice is our source of strength, your ideals guide us on the path of justice, equality, and humanity. Happy Birthday, brave martyrs — your birth remains the eternal pride and inspiration of our nation.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

565699366_122180674844546182_6449108968452019154_n
Image Gallery

জুলাই বীর শহীদ মোঃ সবুজ

আজ ২১ শে অক্টোবর ২০২৫, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ মোঃ সবুজকে — যিনি দেশের প্রতি নিষ্ঠা ও সাহসিকতার নিদর্শন হয়ে চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।
৪ আগস্ট, সবুজ রিকশা চালানোর ফাঁকে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে অন্যায়ের প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন। কিন্তু সশস্ত্র বাহিনী নির্বিচারে নিরস্ত্র ছাত্রদের ওপর হামলা চালায়। সেই দিনই সবুজকেও প্রথমে গুলি করা হয় এবং পরে পিটিয়ে হত্যা করা হয়।
তার সাহস ও ত্যাগ আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস।

Today, October 21, 2025, we solemnly remember Shaheed Md. Sobuj — whose dedication and courage for the country will forever live in our hearts.
On August 4, Sobuj, while driving his rickshaw, joined the protest with his friends and was documenting the demonstration to gather evidence of injustice. However, armed forces indiscriminately attacked unarmed students. On that day, Sobuj was first shot and then beaten to death.
His bravery and sacrifice remain a timeless source of inspiration for us all.

565931243_122180553158546182_574116422007234283_n
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৫১)


“৪ তারিখ সকালে খুবাইব তার মাকে বলে, ‘আমি আন্দোলনে যাচ্ছি, দোয়া করো যাতে আমি শহীদ হতে পারি।’ আল্লাহ আমার খুবাইবকে শহীদ হিসেবে কবুল করেছেন।”
— শহীদ মাওলানা খুবাইব আহমাদ এর বাবা

“On the morning of the 4th, Khubaib told his mother, ‘I’m going to the protest, please pray that I may become a martyr.’ Allah accepted my Khubaib as a martyr.”
— Father of Shaheed Maulana Khobaib Ahmad