18Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

615308053_122193444242546182_6254954634129783904_n
Rehabilitation

আহত জুলাই যোদ্ধা মোঃ আশরাফুলের পাশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: পুনর্বাসনে খামার স্থাপনের জন্য গরু প্রদান

মোঃ আশরাফুল- (নওগাঁ) পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার খামার স্থাপনের জন্য একটি গরু প্রদান করা হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই ত্যাগের স্মৃতি বুকে ধারণ করেই আজ তিনি স্বাবলম্বী জীবনের পথে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাচ্ছেন। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সম্মান, আত্মনির্ভরতা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি — প্রতিটি আহত যোদ্ধার ঘুরে দাঁড়ানোর শক্তিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।

As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation initiatives, a cow has been provided to Md. Ashraful from Naogaon to help establish a small farm and support his journey toward self-reliance. He was injured by gunfire during the movement, and today carries the memory of that sacrifice as he rebuilds his life with determination and dignity. Through such efforts, the July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, helping them move forward with hope, independence, and renewed purpose. We believe — every act of resilience by our wounded warriors is the greatest achievement of our freedom

615753633_122193316076546182_7035415783039482538_n
Rehabilitation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসনে মোঃ মনিরুল ইসলাম স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা

মোঃ মনিরুল ইসলাম-(শেরপুর) পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার খামার স্থাপনের জন্য গরু ক্রয় করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই ত্যাগের স্মৃতি বুকে ধারণ করেই আজ তিনি স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যাচ্ছেন, নতুন করে জীবনের স্বপ্ন দেখছেন।এই পুনর্বাসন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ জহিরুল ইসলাম, যিনি মনিরুলকে দিকনির্দেশনা প্রদান করেন।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের জীবনে নতুন করে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে।আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার স্বাবলম্বী জীবনই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।

As part of the July Shaheed Smrity Foundation’s rehabilitation initiatives, a cow has been provided to Md. Monirul Islam from Sherpur to help establish a small farm and support his path toward self-reliance. He was injured by gunfire during the movement, carrying the marks of sacrifice that now fuel his determination to rebuild his life with dignity.The initiative was attended by Md. Johirul Islam, Upazila Veterinary Surgeon, who offered guidance and support for the farming effort.The July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, lighting new paths of hope and opportunity in their lives.We believe — every step toward self-reliance by our wounded warriors is the greatest achievement of our freedom.

615423958_122193023318546182_3991102073948759298_n
News

প্রেস ব্রিফিং (১৫ জানুয়ারি, ২০২৬)

আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্যাভিলিয়নে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিংয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ফাউন্ডেশনের চলমান আর্থিক সহায়তা কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন উদ্যোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচি, স্মৃতি সংরক্ষণ এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লক্ষ্য ও অগ্রাধিকার বিষয়সমূহ তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ সোহেল মিয়া, পাশাপাশি শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Today, Thursday, 15 January, an official press briefing was held at the pavilion of the July Shaheed Smrity Foundation located at the 30th Dhaka International Trade Fair.

At the briefing, the Foundation’s Chief Executive Officer, Lieutenant Colonel (Retd.) Kamal Akbar, delivered a detailed presentation on the Foundation’s ongoing financial assistance programs, medical support initiatives, rehabilitation efforts for injured July fighters and families of martyrs, skill development and employment-oriented training programs, memorial preservation activities, and various welfare initiatives.

He also outlined the Foundation’s future action plans, objectives, and priority areas.

The press briefing was attended by the Foundation’s General Manager, Mohammad Sohel Mia, along with members of the martyrs’ families. Senior officials from various levels of the Foundation and relevant representatives were also present at the event.

615375671_122193075320546182_7978661762980376426_n
DONATION

“Better Bangladesh”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১৪ই জানুয়ারি ২০২৬, বুধবার “বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, মহাব্যবস্থাপক মো. সোহেল মিয়া এবং শহীদ শাহারিয়ার খান আনাস-এর পিতা শাহারিয়া খান পলাশ ও মাতা সানজিদা খান দীপ্তি। আর্থিক সম্মাননা প্রাপ্তরা হলেন মো. রবিউল ইসলাম, মো. আফসার হোসেন, মো. খোরশেদ আলম, মো. জাহিন জামান এবং ফরহাদ।

Date: 14 January 2026, Wednesday “Better Bangladesh” provided financial assistance to injured fighters of the July Shaheed Smriti Foundation. The event was attended by the Foundation’s CEO Lt. Colonel (Retd.) Kamal Akbar, General Manager Sohel Mia, and the parents of Shaheed Shahariar Khan Anas’s father Shaharia Khan Palash and mother Sanzida Khan Dipti. The recipients of the financial honor were Md. Rabiul Islam, Md. Afsar Hossain, Md. Khorshed Alam, Md. Jahin Jaman, and Farhad

616131363_122192808080546182_2161167420948674167_n
Rehabilitation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসনে মাসুদ রানা সুমন স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা

মাসুদ রানা সুমন-(দিনাজপুর) পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই আহত শরীর নিয়েই আজ তিনি স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যাচ্ছেন, নতুন করে জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সম্মান, আত্মনির্ভরতা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি সাহসী যোদ্ধার স্বাবলম্বী পথচলাই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।

As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation initiatives, an auto-rickshaw has been provided to Masud Rana Shumon from Dinajpur to support his journey toward self-reliance. He was injured by gunfire during the movement and now carries the marks of sacrifice as he steps forward to rebuild his life with courage and determination. Through such initiatives, the July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, helping them reclaim dignity, independence, and hope. We believe — every step toward self-reliance by our brave warriors is the greatest achievement of our freedom.

614575183_122192601878546182_1071673180746703051_n
Rehabilitation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসনে মোঃ হৃদয় স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা

মোঃ হৃদয় (সিরাজগঞ্জ) পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি অটোরিকশা ক্রয় করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই আহত শরীর নিয়েই আজ তিনি তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। বাবা, মা, স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফেরানোর দৃঢ় প্রত্যয়ই তাকে সামনে এগিয়ে যেতে শক্তি জোগাচ্ছে। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারসহ একটি সম্মানজনক ও স্বাবলম্বী জীবনের পথ তৈরি করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি যেসব ত্যাগ পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, সেগুলোই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।

As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation efforts, an auto-rickshaw has been provided to Md. Hridoy from Sirajganj. He was injured by gunfire during the movement, yet continues to shoulder the responsibilities of his family with courage and determination. With his father, mother, wife, and two children depending on him, his resolve to rebuild a dignified and self-reliant life grows stronger every day. Through such initiatives, the July Shaheed Smrity Foundation stands beside injured warriors, supporting not only them but their families in rebuilding lives with hope and honor. We believe every sacrifice that brings hope back to a family is the greatest achievement of our freedom.

615814445_122192524802546182_709270442849149543_n
Rehabilitation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসনে নিয়ামুল বাসের নিহাল স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা

নিয়ামুল বাসের নিহাল (সিরাজগঞ্জ সদর) পুনর্বাসনের অংশ হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি অটোরিকশা ক্রয় করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। শারীরিক ক্ষত আজও তার জীবনের প্রতিটি পদক্ষেপে স্মৃতি হয়ে আছে, তবে তার অদম্য মনোবল ও সংগ্রামী চেতনা তাকে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন করে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি সাহসী যোদ্ধার স্বাবলম্বী জীবনই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় সাফল্য।

As part of the July Shaheed Smrity Foundation’s rehabilitation initiatives, an auto-rickshaw has been provided to Niyamul Baser Nihal from Sirajganj Sadar to support his journey toward self-reliance. He was critically injured after being shot during the movement. Though the scars of his sacrifice remain, his resilience and fighting spirit continue to drive him forward with hope and determination. Through such rehabilitation efforts, the July Shaheed Smrity Foundation stands beside injured warriors, opening new doors of opportunity and dignity in their lives. We believe — every step toward self-reliance by our brave warriors is the greatest success of our freedom.

615079142_122192350358546182_2193743358546974093_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ১১ই জানুয়ারি, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ লাবলু মিয়া’কে তার জন্মদিনে। তার অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস। তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।

Today, January 11, we remember with deep respect and love Shaheed Lablu Mia on his birthdays. His selfless sacrifice, indomitable courage, and patriotism remain an eternal source of inspiration for us. The ideals of such martyrs will forever illuminate our path forward.

615099958_122192380034546182_4715000961578181010_n
Rehabilitation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসনে মোহাম্মদ আবদুল আলিমের স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা

মোহাম্মদ আবদুল আলিম-( ভবানীপুর, বগুড়া) পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি গরু ক্রয় করে দেওয়া হয়েছে, যাতে তিনি খামার কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই ত্যাগের স্মৃতি বুকে ধারণ করেই আজ তিনি নতুন করে জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাচ্ছেন। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সম্মান, আত্মনির্ভরতা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার ঘুরে দাঁড়ানোর গল্পই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।

As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation initiatives, a cow has been provided to Mohammad Abdul Alim from Bhabanipur, Bogura, to support him in starting a small farming venture and moving toward self-reliance. He was injured by gunfire during the movement, carrying the scars of sacrifice that now inspire his determination to rebuild his life with dignity. Through such rehabilitation efforts, the July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, helping them reclaim hope, independence, and a future of possibility. We believe — every story of resilience and renewal by our wounded warriors is the greatest achievement of our freedom.

613290886_122192258012546182_4999715932368256662_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ১০ই জানুয়ারি, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ কাউসার হোসেন, শহীদ সাগর গাজী, শহীদ জালাল উদ্দিন, শহীদ মাজিদুল, শহীদ যুবাইদ ইসলাম, শহীদ মেহেদী হাসান, শহীদ আসিব মিয়া’কে তাদের জন্মদিনে। তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস। তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।

Today, January 10, we remember with deep respect and love Shaheed Kawsar Hossain, Shaheed Sagor Gazi, Shaheed Jalal Uddin, Shaheed Majidul, Shaheed Zubaid Islam, Shaheed Mehedi Hasan, and Shaheed Asib Mia on their birthdays. Their selfless sacrifice, indomitable courage, and patriotism remain an eternal source of inspiration for us. The ideals of such martyrs will forever illuminate our path forward.