বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার — জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় — শুধুমাত্র জুলাই–আগস্ট আন্দোলনে শারীরিকভাবে আহত যোদ্ধাদের জন্য এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে।
প্রশিক্ষণ শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫
সময়কাল: ১ (এক) মাস
স্থান: বিকেএসপি, সাভার
প্রশিক্ষণের খেলাসমূহঃ
• অ্যাথলেটিক্স
• শুটিং
• টেবিল টেনিস
• আর্চারি
• এবং অন্যান্য নির্ধারিত খেলা
যোগ্যতা ও শর্তঃ
কেবলমাত্র শারীরিকভাবে আহত যোদ্ধারাই অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত আবেদনকারীরাই যোগ্য হবেন:
• হুইলচেয়ার ব্যবহারকারী
• পা হারানো বা আঘাতপ্রাপ্ত (Lower Limb Disability)
• হাত হারানো বা আঘাতপ্রাপ্ত (Upper Limb Disability)
• দৃষ্টি হারানো (Visual Impairment)
আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাসিফিকেশন (Classification) প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
আবেদনকারীদেরকে গুগল ফর্মে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে।
“আমি গুলি খাইছি,আমারে বাঁচাও” বলে এভাবেই আর্তনাদ করেছিলেন আমার স্বামী। উনাকে হাসপাতালে নেওয়া হলেও এই রুম থেকে ওই রুমে ঘুরেও উনি কোনো চিকিৎসা পাননি। অবশেষে উনি চিকিৎসার অভাবে মারা যান। উনি চলে যাবার পর আমি আমার ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছি।”
— শহীদ মোঃ ফারুক এর স্ত্রী
Story of a Martyr’s Family (Part–11) “‘I’ve been shot, save me’—this was my husband’s final cry. Though taken to the hospital, he received no treatment, moving from room to room. He died without care. Since then, I’ve been struggling to survive with my two children.” — Wife of Shaheed Md. Faruk
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
“ছাত্র ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার ছোট ভাই পুলিশের গুলিতে শহীদ হয়। শহীদ হওয়ার আগে সে আমার কাছে ১০ টাকা চাইতে এসেছিল—আজ আর তাকে দেখতে পাই না। তার জন্য আমাদের বড় ভাই ও বোনেরা সব সময় অশ্রু ঝরায়। এই স্মৃতি আমরা কীভাবে ভুলব?” — শহীদ আব্দুর রাকিবের বড় ভাই মোঃ আমিন
Story of a Martyr’s Family (Part–10)
“In the student anti-fascist movement, my younger brother was martyred by police bullets. Just before that, he came to me asking for 10 taka—now I can never see him again. For him, our elder brothers and sisters shed tears all the time. How can we ever forget this memory?” — Md. Amin, elder brother of Shaheed Abdur Rakib
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
৯ সেপ্টেম্বরের অমর শহীদ বাবুল মৃধা — অন্যায়ের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ছিল বজ্রকণ্ঠের মতো দৃপ্ত। তিনি জানতেন, এই পথ রক্তের দাবি করবে, তবু পিছপা হননি। জনতার কণ্ঠে, রাজপথের প্রতিটি ধাপে তাঁর সাহস ছড়িয়ে আছে আজও। বাবুল মৃধার আত্মত্যাগ আমাদের শেখায়—ন্যায়ের জন্য লড়াই কখনো থামে না, স্বাধীনতার পথ পাহারা দিতে হয় প্রজন্মের পর প্রজন্ম।
On September 9, we honor Martyr Babul Mridha — whose defiance against injustice rang like thunder. He knew the path would demand blood, yet he never turned back. His courage still echoes in the voices of the people and on the streets he once walked. Babul Mridha’s sacrifice teaches us that — the fight for justice never ends, and the road to freedom must be guarded by every generation.
“দুপুরের খাবারের পর বিকেল সাড়ে ৩টায় বললেন—‘চল রাব্বি, বিজয়া মিছিলে যাই।’ সেই আগস্ট দুপুরে আনসার একাডেমির সামনে মাথায় গুলি লেগে এক পাশে দিয়ে বুকের আরেক পাশে দিয়ে বের হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
— শহীদ আরিফুল মিয়ার স্ত্রী
Story of a Martyr’s Family (Part–09)
“After lunch, around 3:30 pm he said—‘Come Rabbii, let’s join the Bijoya rally.’ That afternoon, in front of the Ansar Academy, a bullet pierced his head, passing through his chest. Taken to Dhaka Medical College Hospital, he breathed his last.”
“২০ জুলাই পুলিশের গুলিতে আমি আমার স্বামীকে হারাই। তখনও আমাদের অনাগত সন্তান আমার গর্ভে। সে দুনিয়ায় আসার আগেই তার বাবাকে হারিয়েছে। ঘাতক পুলিশের এক গুলিই কেড়ে নিয়েছে তার জীবনের সব হাসি-খুশি।” — শহীদ মিনারুল ইসলামের স্ত্রী
Story of a Martyr’s Family (Part–08) “On July 20, I lost my husband to police bullets. At that time, our unborn child was still in my womb. Before seeing the world, the child lost his father—one bullet stole all our joy.” — Wife of Shaheed Minarul Islam
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
“আমার ছেলে ফোন করে অনুমতি নিয়ে আন্দোলনে গিয়েছিল। মাগরিবের পর অনেকবার ফোন করেও তাকে আর পাইনি। পরে জানতে পারি, লালমনিরহাটে সুমন খানের বাসভবনে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। দেশের কথা ভেবে আন্দোলনে গিয়েছিল আমার রুশোকে আমি ধরে রাখতে পারিনি।” — শহীদ রাদিব হোসেন রুশোর বাবা
Story of a Martyr’s Family (Part–07) “My son called me to ask permission before joining the movement. After Maghrib, I kept calling but couldn’t reach him. Later, I learned he was burned alive at Suman Khan’s house in Lalmonirhat. He went for the sake of the country—I couldn’t hold him back.” — Father of Shaheed Radib Hossain Ruso
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
“ভ্যান চালিয়ে কষ্টে ছেলেকে বড় করেছি, বাইপেলে কাজ দিয়েছিলাম। ৫ আগস্ট দুপুরে মিছিলে বের হয় সে। পুলিশের গুলি তার শরীর বিদ্ধ করে, পরে তাকে ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। আমরা লাশটাও পাইনি—আমার ফারুককে শুধু স্মৃতিতে বয়ে বেড়াতে হয়।” — শহীদ ওমর ফারুকের বাবা
Story of a Martyr’s Family (Part–06) “I raised my son with great hardship, pulling rickshaw vans, and gave him a job in Bypile. On August 5, he joined a procession. Police bullets pierced his body, and later, they burned him alive inside a van. We couldn’t even bring his body home—now I carry only his memory.” — Father of Shaheed Omar Faruk
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
“সেদিন জুয়েল বাবার পায়ে গুলি লাগে, রক্ত ঝরছিল অবিরাম। আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছি, কিন্তু কোথাও জায়গা ছিল না। এত রক্তক্ষরণের মধ্যেই আমাদের জুয়েল বাবাকে হারাতে হলো।” — শহীদ জুয়েল রানার চাচা
Story of a Martyr’s Family (Part–05) “That day, Jewel Baba was shot in the leg, and blood kept pouring out. We ran from one hospital to another, but none had space. Due to so much blood loss, we lost our Jewel Baba.” — Uncle of Shaheed Jewel Rana
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.