19Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

566238067_122180546858546182_8648762762217533427_n
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৫০)


“আমার ছেলে মিলন আন্দোলনে অংশ নিতে লালবাগে যায়। সেখানে রেললাইনের পাশে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত তমা হাসপাতালেই আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে যায়।”
— শহীদ মিলনের বাবা



“My son Milon went to Lalbagh to join the movement. Near the rail line, he was severely injured in the head. Despite multiple hospital treatments, he couldn’t be saved. In the Toma hospital, my son finally left this world.”
— Father of Shaheed Milon

568448158_122180541164546182_8361439052728247542_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ ২০ অক্টোবর, সেই তিন বীর সন্তানের জন্মদিন, যাদের অদম্য সাহস আর ত্যাগ জাতির চেতনায় জ্বেলে দিয়েছিল প্রতিবাদের আলো। যাদের রক্তে লেখা আছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের ইতিহাস। শুভ জন্মদিন ও গভীর শ্রদ্ধা শহীদ মোঃ সজল, শহীদ মোঃ শাওন, শহীদ রায়হান আলী। আপনাদের আত্মত্যাগ আমাদের সাহসের উৎস, আপনাদের আদর্শ আমাদের পথ দেখায় প্রতিদিনের ন্যায়ের লড়াইয়ে। আপনারা আজ দৃশ্যমান নন, কিন্তু আপনাদের আলো এখনও জ্বলে—প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অন্তরে, আমাদের প্রেরণায়। শুভ জন্মদিন, বীর শহীদরা — আপনাদের জন্ম আমাদের জাতির অমর গর্ব ও অনুপ্রেরণা।


October 20 — the birthday of three brave sons of the nation, whose indomitable courage and sacrifice ignited the light of resistance in our national spirit, whose blood wrote the history of standing tall against injustice. Heartfelt birthday wishes and deepest respect to Martyr Md. Sojol, Martyr Md. Shawon, and Martyr Rayhan Ali. Your sacrifice is the source of our courage, your ideals continue to guide us in the struggle for truth and justice. Though you are no longer before our eyes, your light still shines — in our hearts, in our inspiration, generation after generation. Happy Birthday, brave martyrs — your birth is the nation’s eternal pride and everlasting inspiration.

569276986_122180525834546182_7831577992126359178_n
Announcement

🎟️ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট প্রদান ঘোষণা 🏏


গুগল ফর্মের মাধ্যমে প্রাপ্ত আবেদন তালিকা অনুযায়ী প্রথম ১০০ জন সম্মানিত আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য নির্বাচিত হয়েছেন।
এই টিকিটগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) কর্তৃক সম্মানসূচকভাবে প্রদান করা হয়েছে, এবং তাদের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের GRAND STAND গ্যালারিতে আসন নির্ধারণ করা হয়েছে, যাতে তারা সরাসরি মাঠে বসে বাংলাদেশের খেলা উপভোগ করতে পারেন।
📄 টিকিটের নাম: Bangladesh VS West Indies ODI Series 2025
🚪 গেট: Western Entry Gate – 03
🏟️ স্থান: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
📅 টিকিট সংগ্রহের সময়: আজ ২০ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
📍 স্থান: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিস
(৩য় তলা, বিল্ডিং ২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন, ১১৯ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা)
☎️ জরুরি যোগাযোগের জন্য: ১৬০০০ নম্বরে যোগাযোগ করুন।

567689182_122180398928546182_8442053186698896656_n
Image Gallery

বীর শহীদদের জন্মদিনে শ্রদ্ধা ও প্রেরণা

আজ ১৯ অক্টোবর ২০২৫ — জুলাই বীর শহীদ মোঃ সোহেলকে স্মরণের দিন।
শহীদ মোঃ সোহেল একজন সচেতন ছাত্র ছিলেন, যিনি চাকরিতে বৈষম্য ও কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে ১৯ জুলাই রাস্তায় নামেন। পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পায়ে গুলি লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সঠিক চিকিৎসা পেতে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তীব্র রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হয় এবং ২০ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি ২৬ জুলাই মৃত্যুবরণ করেন।
আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বীর শহীদ মোঃ সোহেলকে — যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করে অমর হয়ে আছেন আমাদের হৃদয়ে।
On this day, October 19, 2025 — we remember July Hero Shaheed Md. Sohel.
Shaheed Md. Sohel was a conscious and active student who joined the protest on July 19 against discrimination and the quota system in government jobs. He was severely injured when police opened fire, and a bullet struck his leg. After initial treatment, he was taken to the National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (Pangu Hospital), but had to wait five hours to receive proper medical care. Due to excessive bleeding, his condition deteriorated, and on July 20 he was shifted to the ICU. After fighting for his life for seven days, he passed away on July 26.
On this day, we pay our deepest respect to July Hero Shaheed Md. Sohel — who stood against injustice and became immortal in our hearts through his ultimate sacrifice.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

1
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৪৯)

“৪ঠা আগস্ট সকালে আমার ছেলেটা আমার সঙ্গে খেয়ে আন্দোলনে চলে যায়। লক্ষ্মীপুর মাদাম ব্রিজের ওপর গুলি করে তাকে, সেখান থেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সদর হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি এখন দিশেহারা। আর কোনোদিন আমার আফনানকে দেখতে পারব না—এই চিন্তায় বুকটা ফেটে যায় প্রতিদিন।”
— শহীদ সাদ আল আফনানের মা
Story of a Martyr’s Family (Part–49)
“On the morning of August 4, my son had breakfast with me and went out to join the protest. On the Madam Bridge in Lakshmipur, he was shot and then brutally hacked to death with a machete. Though he was taken to Sadar Hospital, he couldn’t be saved. I’ve lost my only son — I’m devastated. The thought that I will never see my Afnan again breaks my heart every single day.”
— Mother of Shaheed Sad Ala Afnan
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

566252929_122180319470546182_8828269487811496459_n
Image Gallery

১৮ অক্টোবর: বীর শহীদ মোঃ জসিম ও আলমগীরের জন্মদিনে শ্রদ্ধা ও প্রেরণা

আজ ১৮ অক্টোবর, সেই দুই বীর সন্তানের জন্মদিন,
যাদের অদম্য সাহস আর ত্যাগ জাতির চেতনায় জ্বেলে দিয়েছিল প্রতিবাদের আলো।
যাদের রক্তে লেখা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের ইতিহাস।
শুভ জন্মদিন ও গভীর শ্রদ্ধা
শহীদ মোঃ জসিম, শহীদ আলমগীর শেখ।
আপনাদের আত্মত্যাগ আমাদের সাহসের উৎস,
আপনাদের আদর্শ আমাদের পথ দেখায় প্রতিদিনের ন্যায়ের লড়াইয়ে।
আপনারা আজ দৃশ্যমান নন, কিন্তু আপনাদের আলো এখনও জ্বলে—
প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অন্তরে, আমাদের প্রেরণায়।
শুভ জন্মদিন, বীর শহীদরা — আপনাদের জন্ম আমাদের জাতির অমর গর্ব ও অনুপ্রেরণা।
October 18 — the birthday of two brave sons of the nation,
whose indomitable courage and sacrifice ignited the light of resistance in our national spirit,
whose blood wrote the history of standing tall against injustice.
Heartfelt birthday wishes and deepest respect
to Martyr Md. Jasim and Martyr Alamgir Sheikh.
Your sacrifice is the source of our courage,
your ideals continue to guide us in the struggle for truth and justice.
Though you are no longer before our eyes, your light still shines —
in our hearts, in our inspiration, generation after generation.
Happy Birthday, brave martyrs — your birth is the nation’s eternal pride and everlasting inspiration.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

559004924_122178950486546182_5549362752296379321_n
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৪৮)

“৫ই আগস্ট আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে আমার ভাগিনা আহত হয়। পরে মুগদা হাসপাতালে গিয়ে আমরা তার লাশ পাই। বাবা-মায়ের বিচ্ছেদের পর ছোটবেলা থেকেই সে আমাদের মা—তার নানীর কাছেই বড় হয়েছে। আজ সাগর আর নেই—এই কথাটা তার নানী কোনোভাবেই মেনে নিতে পারছে না। এত আদরের নাতি, যার হাসি-খুশিতে পুরো ঘর ভরে থাকত, এখন সেই ঘরটিই নিঃশব্দ হয়ে গেছে।”
— শহীদ সাগর রহমানের মামা
Story of a Martyr’s Family (Part–48)
“My nephew was shot by police on August 5 while joining the protest. Later, we found his body at Mugda Hospital. After his parents’ separation, he was raised by his grandmother. She still cannot believe that Sagar is gone. Her beloved grandson, whose laughter once filled the house, is no more — and the silence he left behind is unbearable.”
— Uncle of Shaheed Sagar Rahman
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

564152329_122180170394546182_1349448041646386002_n
Image Gallery

বীর শহীদদের জন্মদিনে জাতির গভীর শ্রদ্ধা

আজ ১৭ অক্টোবর, সেই বীর সন্তানদের জন্মদিন,
যাদের ত্যাগে জেগে উঠেছিল জাতির বিবেক,
যাদের রক্তে রচিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অদম্য সাহস।
শুভ জন্মদিন ও গভীর শ্রদ্ধা
শহীদ রাজু আহমেদ, শহীদ রবিউল ইসলাম ফরাজি, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির।
আপনাদের সাহস আমাদের প্রেরণা, আপনাদের ত্যাগ আমাদের চেতনার ভিত্তি।
আপনারা আজ আমাদের মাঝে নেই, তবুও আপনাদের আলো প্রজন্ম থেকে প্রজন্মে পথ দেখিয়ে চলেছে।
শুভ জন্মদিন, বীর শহীদরা — আপনাদের জন্ম আমাদের জাতির অমর গর্ব।
October 17 — the birthday of those brave sons,
whose sacrifice awakened the conscience of a nation,
whose blood gave birth to the indomitable courage to stand against injustice.
Heartfelt birthday wishes and deep respect
to Martyr Raju Ahmed, Martyr Robiul Islam Farazi, and Martyr Imtiaz Ahmed Jabir.
Your courage is our inspiration, your sacrifice is the foundation of our spirit.
Though you are no longer among us, your light continues to guide generations.
Happy Birthday, brave martyrs — your birth is the eternal pride of our nation.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

557590725_122178950096546182_1357209491760368303_n
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৪৭)

শহীদ পরিবারের কথা (পর্ব–৪৭)
“আমার ভাই ইউসুফ ৫ই আগস্ট দেশের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের গুলিতে শহীদ হয়। হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর আমরা লাশ নিয়ে গ্রামে দাফন করতে গেলেও তখন অনেক বাধা ও ঝামেলার মুখে পড়তে হয়। ইউসুফের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমরা শুধু প্রার্থনা করি—তার সন্তানরা যেন একদিন তাদের বাবার মতো সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ হয়ে উঠতে পারে।”
— শহীদ ইউসুফের মামাতো ভাই
Story of a Martyr’s Family (Part–47)
“My cousin Yusuf was martyred on August 5, shot by police while standing up against inequality in the country. After receiving a call from the hospital, we faced many difficulties and obstacles while taking his body to the village for burial. Yusuf’s wife and children now face an uncertain future. We only pray that one day his children grow up to be as brave and righteous as their father.”
— Cousin of Shaheed Yusuf
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

558869180_122178949820546182_5734079614865291030_n
Image Gallery

শহীদ পরিবারের কথা (পর্ব–৪৬)

“আমার ভাই ৫ই আগস্ট বিজয় মিছিলে যাওয়ার জন্য ফুপুর বাসা থেকে বের হয়ে যায়। ওইদিনই বিকেলে বাড্ডায় পুলিশের গুলিতে আমার ভাই শহীদ হয়। অনেক আদরের ভাই ছিলো সে—প্রতিদিন ঘুমানোর আগে ওকে একবার না দেখলে ঘুম আসতো না। কিন্তু আজ সেই ভাই আর আমার নেই। পিয়াস স্বপ্ন দেখতো বিদেশে গিয়ে পরিবারের দুঃখ ঘোচাবে, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।”
— শহীদ নূর হোসেন পিয়াসের বড় ভাই
Story of a Martyr’s Family (Part–46)
“My brother left my aunt’s house on August 5 to join the Victory Rally. That very afternoon, he was shot dead by police in Badda. He was my dearest brother—I couldn’t sleep without seeing him once before bed every night. But now, my beloved brother is no more. Piyash dreamed of going abroad to lift our family out of hardship, but that dream will never come true.”
— Elder brother of Shaheed Nur Hossain Piyash
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist