04Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

608678240_122191737362546182_2575882431540892091_n
News

রায়েরবাজার গণকবর থেকে উত্তোলিত মরদেহের ডিএনএ পরীক্ষায় জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের ৮ শহিদের পরিচয় শনাক্ত

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে যাদের মরদেহ বেওয়ারিশ হিসেবে রায়েরবাজারে গণকবরে দাফন করা হয়েছিল, তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে সিআইডির ফরেনসিক বিভাগকে মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। এ উদ্যোগের অংশ হিসেবে ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

আজ ৫ জানুয়ারি অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিখোঁজ স্বজনদের সন্ধানে এ পর্যন্ত ৯টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে। পরীক্ষার মাধ্যমে এর মধ্যে ৮ জন শহিদের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। সিআইডি নিশ্চিত করেছে যে, শনাক্ত হওয়া প্রত্যেক শহিদই গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন।

শনাক্ত হওয়া শহিদরা হলেনঃ শহিদ সোহেল রানা (৩৮), শহিদ রফিকুল ইসলাম (৫২), শহিদ আসাদুল্লাহ (৩২), শহিদ মাহিন মিয়া (৩২), শহিদ ফয়সাল সরকার (২৬), শহিদ পারভেজ বেপারী (২৩), শহিদ কাবিল হোসেন (৫৮) এবং শহিদ রফিকুল ইসলাম (২৯)। এ সময় শহিদদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগাত উল্লাহ (পিপিএম, বিপিএম), অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। উক্ত সম্পূর্ণ কার্যক্রমটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সমন্বয়ে সম্পন্ন হয়েছে।

During the July–August mass uprising, the bodies of several martyrs were buried as unidentified persons in a mass grave at Rayerbazar. In order to confirm their identities, the Forensic Division of the Criminal Investigation Department (CID) was instructed to exhume the bodies and collect DNA samples. As part of this initiative, DNA sample collection was carried out from 7 December to 27 December.

At a press briefing held today, 5 January, it was informed that so far nine families searching for their missing relatives have provided DNA samples. Through forensic testing, the identities of eight martyrs have been successfully confirmed. The CID confirmed that all of the identified martyrs were killed by gunshot wounds.

The identified martyrs are: Shaheed Sohel Rana (38), Shaheed Rafiqul Islam (52), Shaheed Asadullah (32), Shaheed Mahin Mia (32), Shaheed Faisal Sarkar (26), Shaheed Parvez Bepari (23), Shaheed Kabil Hossain (58), and Shaheed Rafiqul Islam (29). Family members of the martyrs were present at the briefing.

Those present at the press briefing included CID Chief Additional Inspector General of Police Md. Sibgat Ullah (PPM, BPM), Adviser to the Interim Government Adilur Rahman, Adviser to the Ministry of Liberation War Affairs Faruk-e-Azam, Special Assistant to the Chief Adviser of the Ministry of Health and Family Welfare Professor Dr. Md. Sayedur Rahman, and CEO of the July Shaheed Smriti Foundation Lieutenant Colonel (Retd.) Kamal Akbar. The entire operation was carried out in coordination with the July Shaheed Smriti Foundation.

607986807_122191429802546182_3058664127152947840_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদ

আজ, ৪ঠা জানুয়ারি, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ সৈয়দ নাজমুল হাসান এবং শহীদ মামুন মিয়া’কে তাদের জন্মদিনে। তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস। তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।

Today, 4th January, we pay our deepest respect and heartfelt tribute to Shaheed Syed Najmul Hasan and Shaheed Mamun Mia on their birthday. Their unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us. Their ideals will continue to light our path forever.

608498234_122191334522546182_5962847231637690263_n
Image Gallery

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আজ, ৩রা জানুয়ারি ২০২৬ থেকে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাংলাদেশ–চীন মৈত্রী এক্সিবিশন সেন্টার, পূর্বাচল। এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ স্কয়ারের পাশেই রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্যাভিলিয়ন। এখানে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর স্মৃতি, পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম, পুনর্বাসন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্যাভিলিয়নের ভেতরে টিভি স্ক্রিনে চলবে গণঅভ্যুত্থানের সময়কার ভিডিও, ডকুমেন্টারি, জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের কথা।

এছাড়াও আমাদের প্যাভিলিয়নে থাকছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর নিজস্ব স্যুভেনির সামগ্রী:

– সকল শহীদদের নাম সম্বলিত টি-শার্ট

– সকল শহীদদের নাম সম্বলিত ক্রেস্ট

– কোট পিন

– পতাকা

– উত্তরীয়

– ক্যাপ

– বই: (৩৬ জুলাই, Satire and Ridicule, Art and Triumph)

– জুলাই ক্যালেন্ডার

ইতিহাস, স্মরণ ও সম্মানের এই যাত্রায় আমাদের প্যাভিলিয়নে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা।

সবাইকে সপরিবারে আমন্ত্রণ ও আন্তরিক স্বাগতম।

605708537_122190920540546182_3116466685516619338_n
Image Gallery

Happy New Year 2026

জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে শুরু হোক আমাদের সকলের নতুন বছরের পথচলা। একে অপরকে সাহস ও শক্তি দিয়ে, আমরা নির্মাণ করব একটি নতুন, শক্তিশালী জাতি। সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

In the sacrifice of all the martyrs and wounded fighters of the July Uprising, we have dreamed of a new Bangladesh. Let us begin our new year with a commitment to build that dream. By giving each other courage and strength, we will construct a new, powerful nation. Wishing everyone a Happy New Year.

ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:

 হটলাইন: ১৬০০০

605530370_122190813110546182_5706902494131009166_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ৩১শে ডিসেম্বর, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ জিনাতুল ইসলাম খোকন, শহীদ শার্দুল আশীষ সৌরভ, শহীদ আবদুল আহাদ শৈকত এবং শহীদ আবদুল হান্নান খান’কে তাদের জন্মদিনে। তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস। তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।


Today, December 31, we pay our deepest respect and heartfelt tribute to Shaheed Jinnatul Islam Khokon, Shaheed Shardul Ashish Sourov, Shaheed Abdul Ahad Shoikot, and Shaheed Abdul Hannan Khan on their birthday. Their unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us. Their ideals will continue to light our path forever.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

602921862_122190675170546182_6380434039625004894_n
News

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং জুলাইয়ের সকল সহযোদ্ধা, শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।
— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

604834164_122190396650546182_1792006759196958075_n
Image Gallery

শহীদ পরিবারের কথা – পর্ব ৬৫

আমার ভাই ছিলেন একজন দিনমজুর, পরিবারের একমাত্র উপার্জনকারী।
৫ই আগস্ট ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড়ে দুপুর ১টার দিকে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
তার বড় কোনো স্বপ্ন ছিল না—মায়ের সাথে থাকবে, খেটে খাবে; এটাই ছিল তার চাওয়া।
সরকার যেন আমাদের পরিবারের পাশে দাঁড়ায়—এটাই আমাদের বিনীত অনুরোধ।


Story of a Martyr’s Family – Part 65
My brother was a day laborer and the sole breadwinner of our family.
On August 5, during the student movement, he was martyred by police gunfire at around 1:00 PM at Mukti Mor in Savar.
He had no grand dreams—he only wished to live with his mother and earn an honest living through hard work.
We humbly request the government to stand by our family.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

604810383_122189977214546182_6283944896917889578_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ২৫শে ডিসেম্বর, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ মোঃ আয়াতুল্লাহ, শহীদ মোঃ নজমুল ইসলাম, শহীদ রুদ্র সেন এবং শহীদ লোকন হোসেন’কে তাদের জন্মদিনে।তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস।তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।


Today, December 25, we pay our deepest respect and heartfelt tribute to Shaheed Md. Ayatullah, Shaheed Md. Najmul Islam, Shaheed Rudro Sen, and Shaheed Lokan Hosen on their birthday.Their unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us.Their ideals will continue to light our path forever.Salute and gratitude to those who gave their lives to uphold the flag of freedom.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

601470935_122189716778546182_2344626689602363649_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ২৩ই ডিসেম্বর, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিম ও শহীদ মাসুদ রানা’কে তাদের জন্মদিনে।
তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস।
তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তাঁদের প্রতি, যাঁরা জীবন দিয়ে স্বাধীনতার পতাকা উঁচু করেছেন।


Today, December 23, we pay our deepest respect and heartfelt tribute to July Martyr Abdullah Al Mustakim and Masud Rana on their birthday.
Their unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us.
Their ideals will continue to light our path forever.
Salute and gratitude to those who gave their lives to uphold the flag of freedom.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

600371454_122189633432546182_4261913034520524711_n
Birthdays

শুভ জন্মদিন বীর শহীদেরা

আজ, ২২ই ডিসেম্বর, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ রবিউল ইসলাম’কে তার জন্মদিনে।
তার অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস।
তার মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তাঁদের প্রতি, যাঁরা জীবন দিয়ে স্বাধীনতার পতাকা উঁচু করেছেন।


Today, December 22, we pay our deepest respect and heartfelt tribute to July martyr Robiul Islam on his birthdays.
His unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us.
Their ideals will continue to light our path forever.
Salute and gratitude to those who gave their lives to uphold the flag of freedom.


ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০