জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আহত জুলাই যোদ্ধা মোঃ তালহা হোসেন (ফুলবাড়িয়া) এর জন্য একটি কাপড়ের দোকান করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি সামনের সারির যোদ্ধা হিসেবে বীরত্বের পরিচয় দিয়েছেন। গুলিবিদ্ধ হয়েও তিনি দমে যাননি, লড়ে গেছেন সাহস ও বিশ্বাস নিয়ে। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি দীর্ঘ সময় পর্যন্ত কোনো কাজ করতে পারেননি। আজ তিনি নিজের পরিশ্রম ও অধ্যবসায়ে জীবনে নতুন করে স্বনির্ভরতার পথে হাঁটছেন।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সেই সাহসী যোদ্ধাদের পাশে থেকে তাদের জীবনে আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার হাসিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।
As part of the July Shaheed Smrity Foundation’s rehabilitation activities, a clothing store has been provided for injured July fighter Md. Talha Hossain (Fulbaria). During the movement, he demonstrated bravery as a frontline fighter. Even after being shot, he did not back down and continued to fight with courage and belief. However, due to the gunshot wounds, he was unable to work for an extended period of time. Today, through his own hard work and perseverance, he is once again walking on the path of self-reliance.The July Shaheed Smrity Foundation continues to stand by these brave fighters, bringing a ray of hope into their lives. We believe that the smile of each injured fighter is our greatest achievement in the struggle for independence.
ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০






