মোঃ আরাফাত ( মনোহরপুর, পাবনা)। পুনর্বাসনের ধারাবাহিকতায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি দোকান স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেই ত্যাগের স্মৃতি বুকে ধারণ করেই আজ তিনি সম্মানজনক ও স্বাবলম্বী জীবনের পথে নতুন করে এগিয়ে যাচ্ছেন। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন করে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রতিটি আহত যোদ্ধার ঘুরে দাঁড়ানোর শক্তিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।
As part of the July Shaheed Smrity Foundation’s ongoing rehabilitation initiatives, a small shop has been set up for Md. Arafat from Monohorpur, Pabna, to help him move toward a dignified and self-reliant life. He was injured by gunfire during the movement and now carries the memory of that sacrifice as he rebuilds his future with determination and hope. Through such rehabilitation efforts, the July Shaheed Smrity Foundation continues to stand beside injured warriors, opening new doors of opportunity and independence. We believe — every story of resilience and renewal by our wounded warriors is the greatest achievement of our freedom.






