07Mar2026
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Announcement

অমর একুশে বইমেলা ২০২৬-এ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবারের অমর একুশে বইমেলা ২০২৬-এ একটি বিশেষ স্টল ও এক্সিবিশন আয়োজন করছে।

এই স্টলে থাকছেঃ
🔹 জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী
🔹 জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রয়
🔹 দলিলভিত্তিক উপস্থাপনা ও প্রামাণ্য উপকরণ

📚 বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য আহ্বানঃ
জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতোমধ্যে অনেক শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সচেতন লেখকবৃন্দ গুরুত্বপূর্ণ বই রচনা ও প্রকাশ করেছেন।
এমতাবস্থায়-
🔹 শহীদ পরিবার
🔹 আহত জুলাই যোদ্ধা
🔹 এবং জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বইয়ের লেখক/প্রকাশক
যারা তাদের বই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর স্টলে প্রদর্শন ও বিক্রয় করতে আগ্রহী, তাদেরকে দ্রুত ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

শর্তাবলি (সংক্ষেপে):
1️⃣ বই অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত হতে হবে।
2️⃣ বইয়ের মূল্য নির্ধারণ প্রকাশক/লেখক নির্ধারিত মূল্যে বিক্রি হবে।
3️⃣ বিক্রয় মূল্যের উপর ফাউন্ডেশন নির্ধারিত একটি সার্ভিস চার্জ প্রযোজ্য হবে (বিস্তারিত যোগাযোগের মাধ্যমে জানানো হবে)।
4️⃣ নির্ধারিত সময়ের মধ্যে বই জমা ও প্রয়োজনীয় সমঝোতা সম্পন্ন করতে হবে।
5️⃣ স্টলে বই প্রদর্শনের বিষয়টি ফাউন্ডেশনের অনুমোদন সাপেক্ষ।

আমাদের লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ পরিবার ও সংশ্লিষ্ট লেখকদের সৃষ্টিকর্মকে বৃহত্তর পাঠকসমাজের সামনে পৌঁছে দেওয়া।

📩 যোগাযোগ করুন:

আমানউল্লাহ আল সাকিব
ভেরিফিকেশন হেড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
📞 ০১৮৯৮৭৬৭১৫৫

🏢 অফিস ঠিকানা:
বিল্ডিং নং: ২, চতুর্থ তলা
বিএসএল অফিস কমপ্লেক্স
১১৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
(হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা-এর পাশে)
রামনা, ঢাকা ১০০০

অথবা আমাদের অফিসিয়াল Facebook পেজে ইনবক্স করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *